বোকা জুনিয়র্স থেকে বাফুফেতে আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বিকেলে হঠাৎ করেই একটি আমন্ত্রণপত্র এল বাফুফেতে। জানা গেল, এটি আর্জেন্টাইন বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্স পাঠিয়েছে। তবে বাফুফের কাছে পৌঁছেছে অনেক দপ্তর পেরিয়ে। বোকা এটি প্রথমে পাঠিয়েছে ভারতে। সেখান থেকে বাংলাদেশ দূতাবাস, ঢাকায় ক্রীড়া মন্ত্রণালয় ঘুরে বাফুফেতে। ওই আমন্ত্রণে বাংলাদেশ থেকে ১০ বছরের বেশি বয়সী ১৫ জনের একটা ফুটবল দল চাওয়া হয়েছে। তবে নির্দিষ্ট করে বয়সের কথা উল্লেখ নেই। বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ে এই চিঠিটি এসেছে এ মাসের প্রথম দিকে।কীভাবে ওই খেলোয়াড়েরা যাবে, বাছাই বা কীভাবে? এ ব্যাপারে বিস্তারিত জানতে ওই আমন্ত্রণপত্রে থাকা মেইল ঠিকানায় মেইল পাঠিয়েছে বাফুফে। ম্যারাডোনার ক্লাব বোকা জুনিয়র্সে যদি শেষ পর্যন্ত বাংলাদেশের একটি দল যেতে পারে, সেটি হবে বাংলাদেশের ফুটবলের জন্য স্মরণীয় এক ঘটনাই।