বোকাকে রুখে দিল করিন্থিয়ানস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো ফাইনালে উঠেই কোপা লিবার্তোদোরেস জয়ের সম্ভাবনা জাগিয়েছে করিন্থিয়ানস। পরশু ফাইনালের প্রথম লেগে বুয়েনস এইরেসে গিয়ে স্বাগতিক বোকা জুনিয়র্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে এসেছে ব্রাজিলিয়ান ক্লাবটি। আগামী বুধবার ঘরের মাঠে ফাইনালের দ্বিতীয় লেগ খেলবে করিন্থিয়ানস। রেকর্ড সপ্তম শিরোপার লড়াইয়ে নামা বোকা জুনিয়র্সই প্রথম এগিয়ে গিয়েছিল। ৭৩ মিনিটে ফেকান্দো রনক্যালিয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৮৪ মিনিটে মাঠে নামার ৩ মিনিটের মধ্যেই সমতা আনেন করিন্থিয়ানসের রোমারিনহো (রোমারিওর ছেলে নন)। রয়টার্স।