বোকার রেকর্ড পালের্মোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকে রেখে কাকে নেব! ডিয়েগো ম্যারাডোনা এমন এক মধুর সমস্যায়ই পড়তে যাচ্ছেন। কিছুদিন পরই বিশ্বকাপের দল নির্বাচন করবেন আর্জেন্টিনা কোচ। এর আগে সম্ভাব্য তালিকায় থাকা সব আর্জেন্টাইন স্ট্রাইকারই যে গোল পাচ্ছেন নিয়মিত। কিন্তু সবাইকে কী করে ঠাঁই দেবেন তিনি!লিওনেল মেসি তো থাকবেনই। তাঁর সঙ্গে আর্জেন্টিনার আক্রমণভাগে আর থাকবেন কে কে? রিয়াল মাদ্রিদের গঞ্জালো হিগুয়েইন আছেন চূড়ান্ত ফর্মে। গোল পাচ্ছেন ম্যানচেস্টার সিটির কার্লোস তেভেজ, ইন্টার মিলানের ডিয়েগো মিলিতো। পরশু আর্জেন্টিনার ক্লাউসুরা চ্যাম্পিয়নশিপে জোড়া গোল করে বোকা জুনিয়র্সের মার্টিন পালের্মো জানান দিলেন, তিনিও আছেন পথেই।আর্জেন্টিনাকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে আসতে বড় ভূমিকা রাখা পালের্মো পরশুর দু গোলে একটি ক্লাব রেকর্ডও নিজের করে নিলেন। ম্যারাডোনার সাবেক ক্লাব বোকা জুনিয়র্সের সর্বোচ্চ গোলদাতা (২২০ গোল) এখন তিনি। এই রেকর্ড এত দিন ছিল বোকার ত্রিশের দশকের খেলোয়াড় রবার্তো চেরোর (২১৮ গোল)। পালের্মোর রেকর্ড গড়ার দিনে ৪-০ গোলে জিতেছে বোকা। একটি গোল করেছেন ম্যারাডোনার দলে ব্রাত্য হয়ে পড়া প্লেমেকার হুয়ান রোমান রিকেলমেও। ওয়েবসাইট।