বোকায় ফিরছেন বিয়াঞ্চি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুঃসময়ে বোকা জুনিয়র্সের ডাকে আবারও সাড়া দিলেন কার্লোস বিয়াঞ্চি। তৃতীয়বারের মতো আর্জেন্টাইন দলটির দায়িত্ব নিতে রাজি হয়েছেন রেকর্ড চারবার কোপা লিবার্তাদোরেস জয়ী আর্জেন্টাইন এই কোচিং গ্রেট। বোকার কোচ ছিলেন ১৯৯৮-২০০১ ও ২০০৩-২০০৪ মৌসুমে। আগের দুই মেয়াদে বোকাকে অনেক সাফল্য দিয়ে সমর্থকদের মন রাঙিয়েছিলেন। তাই আবারও বিয়াঞ্চিতেই পরিত্রাণ মানছে বোকা।আর্জেন্টাইন লিগের প্রথম ধাপে ১৯ ম্যাচে নয় জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে বোকা। দলের এই পারফরম্যান্সে খুশি নন সমর্থকেরা। তারা দলকে দেখতে চায় আরও ওপরের দিকে। এই অবস্থায় বিয়াঞ্চিকে ফিরিয়ে আনতে ক্লাবের ওপর সমর্থকদের চাপ বাড়ছিল।কোচ হুলিও সিজার ফ্যালসিওনির স্থলাভিষিক্ত হবেন বিয়াঞ্চি। আর্জেন্টাইন লিগের প্রথম ধাপ ৯ ডিসেম্বর শেষ হওয়ার পরই ক্লাবের সঙ্গে শেষ হয়েছে ফ্যালসিওনির চুক্তির মেয়াদ। ওয়েবসাইট।