বোথা আরও চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারটাকে আরও লম্বা করার জন্য স্মিথ ছেড়ে দিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়কত্ব। ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে দ্রুতই বেছে নিয়েছে ইয়োহান বোথাকে। কিন্তু আরও দায়িত্ব চান এই অফ স্পিনার। এরই মধ্যে হূদয়পটে এঁকে ফেলেছেন আরেকটা ছবি—ওয়ানডে অধিনায়কত্বও। না, এখনই নয়। স্মিথ সরে দাঁড়ানোর পর। স্মিথ টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার দিনই বলে রেখেছেন ২০১১ বিশ্বকাপের পরই ওয়ানডের নেতৃত্বটাও ছেড়ে দেবেন তিনি। তখন কে হবে দক্ষিণ আফ্রিকার ওয়ানডের অধিনায়ক? ২৮ বছর বয়সী বোথা হতে পারেন এই প্রশ্নের উত্তর। তবে তার আগে টি-টোয়েন্টির দায়িত্ব পালন করতে চান যথাযথভাবে, ‘নিজেকে প্রমাণের জন্য বিশ্বকাপের আগে তিনটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে। এটা সুন্দরভাবে হলেই ভালোভাবে ওই দায়িত্বটা তুলে নিতে পারব।’ ওয়েবসাইট।