প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগপুর টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জেমস অ্যান্ডারসন, বড় ভূমিকা রেখেছেন ২৮ বছর পর ইংল্যান্ডের ভারত জয়ে। সিরিজে ১২ উইকেট নেওয়া এই পেসার ছুঁয়েছেন আরও বড় এক কীর্তি। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট নেওয়ার রেকর্ডে ইয়ান বোথামের পাশে এখন অ্যান্ডারসনের নাম। দুজনেরই উইকেট ৫২৮টি। যদিও অ্যান্ডারসনের (২৬০) চেয়ে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার বোথাম ৪২টি ম্যাচ কম খেলেছেন। এ দুজনের চেয়ে অনেক পেছনে থেকে তৃতীয় ড্যারেন গফ (৪৬৬)। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শ্রীলঙ্কার স্পিন-জাদুকর মুত্তিয়া মুরালিধরনের (১৩৪৭টি)।