প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ান বোথামকে পেছনে ফেললেন জেমস অ্যান্ডারসন। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারকে টপকে অ্যান্ডারসনই এখন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ইংলিশ বোলার। কাল হ্যামিল্টনে বিজে ওয়াটলিংকে বোল্ড করে ৫২৯তম উইকেট পেয়েছেন এই পেসার। রেকর্ড করতে ২৬১ ম্যাচ খেলতে হয়েছে অ্যান্ডারসনকে। বোথাম ৫২৮ উইকেট পেয়েছিলেন ২১৮ ম্যাচে। তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট পাওয়া বোলার ২৪ জন। এঁদের দুজন মুত্তিয়া মুরালিধরন (১৩৪৭) ও শেন ওয়ার্ন (১০০১) আবার ছাড়িয়েছেন হাজার উইকেট। এখনো খেলছেন এমন বোলারদের মধ্যে সবার ওপরে হরভজন সিং (৬৮৯)।