বোথামের দাতব্য কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট ক্যারিয়ারে ব্যাট-বল হাতে কতবারই তো বিস্ময় উপহার দিয়েছেন। তবে ক্রিকেট ছাড়ার প্রায় ২০ বছর পর আরেকবার চমকে দিলেন স্যার ইয়ান বোথাম। ব্যাট-বল হাতে অবশ্যই নয়, ভিন্ন ক্ষেত্রে। দাতব্য কাজে এক দিনেই সংগ্রহ করেছেন ২৫ হাজার পাউন্ড! ‘বিফি’র জনপ্রিয়তায় যে এখনো খুব একটা ঘাটতি পড়েনি, সেটার প্রমাণও মিলল এই ঘটনায়।লিউকেমিয়া ও লিম্ফোমিয়া গবেষণার সাহায্যার্থে বোথামের তিন দিনব্যাপী ‘চ্যারিটি ড্রাইভ’ শুরু হয়েছিল গত শুক্রবার, গ্লাসগো থেকে। ১৬০ মাইল পেরিয়ে শেষ হয়েছে দক্ষিণ-পশ্চিম লন্ডনের রিচমন্ডে। শেষ দিনেই উঠেছে ওই ২৫ হাজার পাউন্ড। লিউকেমিয়া ও লিম্ফোমিয়ার বিরুদ্ধে বোথামের লড়াই চলছে অবশ্য ক্রিকেট-ক্যারিয়ার তুঙ্গে থাকার সময় থেকেই। ১৯৮৫ সালে ‘চ্যারিটি ট্রেকিং’-এর মাধ্যমে শুরু হয়েছিল তহবিল সংগ্রহ। এখনো পর্যন্ত সংগ্রহ করেছেন প্রায় এক কোটি ৩০ লাখ পাউন্ড! এবারের সাফল্যে ৫৬ বছর বয়সী সাবেক ইংলিশ অলরাউন্ডার ছিলেন উচ্ছ্বসিত, ‘অভাবনীয় সমর্থন পেয়েছি সবার। যতক্ষণ সূর্যটা আলো দিয়ে যাচ্ছে, আমরা হাসতেই থাকব।’ ওয়েবসাইট।