প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাড়া একবারই বেলতলায় যায়। জ্যাক উইলশেয়ার ভুলেও আর কাজটি করবেন না। কোন কুক্ষণে যে ধূমপান করতে গিয়েছিলেন আর্সেনাল মিডফিল্ডার! সেটা ক্যামেরাবন্দী হওয়াতেই বাধে বিপত্তি। কোচ আর্সেন ওয়েঙ্গার যে প্রকাশ্যে ভীষণ খেপেছেন এ নিয়ে! কোনো উপায় না দেখে দুই কান ধরে উইলশেয়ারের প্রতিজ্ঞা, ঘাট হয়েছে! আর এমন ভুল করবেন না, ‘খেলোয়াড়েরা তো ভুল করতেই পারে। আমি ধূমপায়ী নই। ওটাই ছিল আমার শেষ সিগারেট’—উইলশেয়ার এটা বলার পর এই সপ্তাহে ওয়েস্ট ব্রমের সঙ্গে গোল করে কিছুটা ‘প্রায়শ্চিত্তও’ করেছেন। এখন নিশ্চয় মন গলেছে ওয়েঙ্গারের! ওয়েবসাইট।