বোধোদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলে ম্যাচের পর খেলোয়াড়দের জার্সি বদলের রীতি অনেক দিনের। অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইন সম্ভবত একটু বেশি উত্তেজিত ছিলেন, তাই ম্যাচের সময়ই জার্সি বদলাতে চেয়েছিলেন ইংল্যান্ড মিডফিল্ডার। কাণ্ডটা গত বছর মারাকানায় ব্রাজিল-ইংল্যান্ডের প্রীতি ম্যাচে। বদলি হিসেবে মাঠ থেকে উঠে যাওয়ার সময় নেইমারের সঙ্গে জার্সি বদলানোর ইচ্ছা জাগে তাঁর। ম্যাচ শেষে সেই ইচ্ছা পূরণও হয়েছে। তবে এমন পাগুলে কীর্তির জন্য বকুনি ঠিকই খেয়েছেন কোচ রয় হজসনের। এত দিন বাদে পরশু চেম্বারলেইন জানিয়েছেন, সেই ঘটনা মনে পড়লে নাকি লজ্জাই পান। এখন হয়তো আর এমন করবেন না, বয়স তো একটু হলেও বেড়েছে! ওয়েবসাইট।