বোধোদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বোধোদয় হয়েছে আয়োজকদের। ঠিক করা হয়েছে বানানবিভ্রাট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ড্রেসিংরুমে রস টেলর হয়ে গিয়েছিলেন ‘রোল’ টেলর। নিউজিল্যান্ডের নামের বানানটাও হয়েছিল বিকৃত। সেটা টুইটারে পোস্ট করে দিয়েছিলেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান নিজেই। গতকাল এটি পত্রিকায় ছাপানোর পরেই হয়তো টনক নড়েছে আয়োজকদের, ঠিক করে ফেলা হয়েছে বানানবিভ্রাট। রস টেলরও কাল সেটা টুইটারে পোস্ট করেছেন।