বোনাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, ইমরুল কায়েস ছাড়াও মিরপুর টেস্ট জয়ের কুশীলব আরও আছেন। যেমন শেরেবাংলা স্টেডিয়ামের শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভা ও তাঁর দলটা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর তাঁদের ভোলেন কি করে মুশফিকুর রহিম? পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে গ্রাউন্ডসম্যানদের দিকে এগিয়ে গেলেন অধিনায়ক। তাঁদের সঙ্গে ছবি তুললেন, নিজের ও দলের পক্ষ থেকে তুলে দিলেন ৫০ হাজার টাকা। পরে নাকি আরেক দফা গিয়ে গ্রাউন্ডসম্যানদের আরও কিছু টাকা দিয়ে এসেছেন মুশফিক। গ্রাউন্ডসম্যানদের ৫০ হাজার টাকা বোনাস দিয়েছে বিসিবিও। ১ লাখ টাকা করে বোনাস পেয়েছেন গামিনি ডি সিলভা ও গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আবদুল বাতেন।