বোনাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাগতিক বলে একটু বেশি আশা তো আছেই। তবে ইউক্রেনকে নিয়ে বেশি আশা বোধ হয় ইউক্রেনিয়ানরাও করছে না। শেভচেঙ্কোদের বাড়তি অনুপ্রেরণা জোগাতে তাই সে দেশের ফুটবল ফেডারেশন ঘোষণা করেছে বোনাসের। ফেডারেশন প্রধান গ্রিগরি সুরকিস এই ঘোষণা দিয়ে বলেছেন, ‘বাকি দলগুলোর চেয়ে আমাদের পুরস্কারের অঙ্ক অনেক বেশি। গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য পাঁচ লাখ আর ড্রয়ের জন্য আড়াই লাখ ইউরো পাবে দল।’ নকআউট পর্বে উঠলে বিশ লাখ ইউরো মিলবে, আর সেমিফাইনালে উঠলে আরও বিশ লাখ। দেখা যাক, এত অর্থযোগের হাতছানিতে ইউক্রেন কোনো রূপকথা লিখে ফেলতে পারে কিনা! এএফপি।