বোনাস নাটকের পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ খেলতে ব্রাজিল-যাত্রার বিমানে ওঠার আগেই তাঁরা বেঁকে বসলেন। শেষ পর্যন্ত বিমান আর আকাশেই উঠল না। অনেক দেনদরবারের পর একটা সমঝোতা হয়েছে খেলোয়াড় ও কর্তৃপক্ষের মধ্যে। রোববার গভীরে রাতে ব্রাজিলে উড়াল দিয়েছে ক্যামেরুন। অনেক দিন থেকেই অবশ্য ক্যামেরুনে ফুটবলারদের সঙ্গে ফেডারেশনের চাপান-উতোর চলছিল। বিশ্বকাপের আগে সরকার খেলোয়াড়দের জন্য ম্যাচপ্রতি ৫ কোটি ক্যামেরুনিয়ান ফ্রাঁ (৭৬ হাজার ইউরো) দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু খেলোয়াড়দের দাবিটা ছিল আরও বেশি। এর পরও যখন বিমানে তাঁরা উঠলেন না, পরিস্থিতি ধারণ করে জটিল আকার। শেষ পর্যন্ত মতৈক্যে পৌঁছানোর পর আট ঘণ্টা পর বিমানে উঠেছেন স্যামুয়েল ইতোরা। এএফপি।