বোর্ডকে আফ্রিদির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি দিয়েছে শহীদ আফ্রিদির হয়ে কাজ করা আইনি প্রতিষ্ঠান। দুই পক্ষের মধ্যে চলমান ঝামেলা মিটিয়ে ফেলতেই এই চিঠি। তবে এটা কোনো আইনি নোটিশ নয়। চিঠিতে পাকিস্তানের ক্রিকেটে আফ্রিদির অবদানকে তুলে ধরা হয়েছে। তাঁর সঙ্গে কেন্দ্রীয় চুক্তি বাতিল, অনাপত্তিপত্র না দেওয়া এবং ফলে হ্যাম্পশায়ারে খেলতে না পারার বিষয়গুলোও উত্থাপন করা হয়েছে। আফ্রিদির ম্যানেজার উমরান খান এটা জানিয়েছেন ক্রিকইনফোকে।উমরান খান বলতে অস্বীকৃতি জানালেও পাকিস্তানের দৈনিক ডন প্রকাশ করেছে আইনি প্রতিষ্ঠানটির নাম। নামী আইনি প্রতিষ্ঠান মান্দিওয়ালা অ্যান্ড জাফর অ্যাসোসিয়েটসকে নিয়োগ দিয়েছেন আফ্রিদি। ডন-এর প্রতিবেদন অনুযায়ী চিঠিতে আফ্রিদিকে দেওয়া বোর্ডের কারণ দর্শাও নোটিশ নিয়ে আপত্তি তোলা হয়েছে। নোটিশকে ‘আইন ও সত্যের অপলাপ এবং এই অলরাউন্ডারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটা অপচেষ্টা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এ ছাড়া আফ্রিদিকে ‘দেশপ্রেমিক, শ্রদ্ধেয় এবং একজন সম্মানিত ক্রিকেটার’ বলা হয়েছে।আচরণবিধি ভঙ্গের দায়ে ৮ জুন লাহোরে তিন সদস্যের ডিসিপ্লিনারি কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে আফ্রিদিকে। এদিকে গতকাল পিসিবির চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে দেখা করে ট্যুর রিপোর্ট দিয়েছেন ওয়াকার ইউনুস। শহীদ আফ্রিদির সাম্প্রতিক প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের কোচ। ওয়েবসাইট।