প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃশ্যটা একবার কল্পনা করুন। অ্যালান বোর্ডারের কাঁধে চড়ে ঘুরে বেড়াচ্ছেন ইয়ান বোথাম! দৃশ্যটা কিন্তু দেখা যেতে পারে বাস্তবেও। সে জন্য অবশ্য ফলতে হবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বোথামের ভবিষ্যদ্বাণী। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজে বোথাম ভবিষ্যদ্বাণী করেছেন, ইংল্যান্ড জিতবে ৫-০-তে। তাই যদি হয়, জ্যোতিষী হিসেবে নামডাক তো হবেই, পাশাপাশি বোথাম বোর্ডারের কাঁধে চড়ে ঘুরতে পারবেন পুরো পিকাডিলি সার্কাস। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বোর্ডার বলেছেন, ইংল্যান্ড যদি সত্যিই অস্ট্রেলিয়াকে ৫-০-তে হারায়, তাহলে একসময়ের প্রতিদ্বন্দ্বীকে কাঁধে নিয়ে পিকাডিলি সার্কাসে চক্কর দেবেন। ওয়েবসাইট।