বোর্ডারের শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে অ্যালান বোর্ডারের শেষ দিন! একটি অধ্যায় ও একটি যুগের সমাপ্তি। ১৬ বছর আগে আজকের দিনটিতেই টেস্ট ক্রিকেটে শেষবারের মতো মাঠে নেমেছিলেন, শেষবারের মতো গার্ডও নিয়েছিলেন। ১৬৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে ডারবান টেস্ট ড্র করতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। টেস্ট ছাড়লেন, সঙ্গে নিয়ে গেলেন এক গাদা রেকর্ড। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সবচেয়ে বেশি টেস্ট (১৫৬), সবচেয়ে বেশি ইনিংস (২৬৫), সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব (৯৩), সবচেয়ে বেশি রান (১১১৭৪), সবচেয়ে বেশি ফিফটি (৬৩), সবচেয়ে বেশি বাউন্ডারি (১১৬১), টানা সবচেয়ে বেশি ম্যাচ (১৫৩)। সবচেয়ে বেশি টেস্টের রেকর্ডটি এখন স্টিভ ওয়াহর (১৬৮), সবচেয়ে বেশি ইনিংস (২৭১), রান (১৩৪৪৭), বাউন্ডারির রেকর্ড (১৭৪৬+) শচীন টেন্ডুলকারের। সবচেয়ে বেশি ফিফটি ও নেতৃত্ব দেওয়ার রেকর্ডটি টিকে আছে এখনো, আর টানা ১৫৩ ম্যাচ খেলার রেকর্ডটিকে তো মনে হচ্ছে ডন ব্র্যাডম্যানের গড়ের মতোই অবিনশ্বর!