বোর্ডে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে আইসিসি
আগামী বিশ্বকাপ ১০ দলের বানিয়ে ফেলা নিয়েই আলোচনা হচ্ছে বেশি। না হলে মুম্বাইয়ে হয়ে যাওয়া আইসিসির নির্বাহী কমিটির সভায় কিন্তু আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর একটি হলো দেশের ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপ রোধ করা। এ ব্যাপারে আইসিসির সংবিধানে সুনির্দিষ্ট পরিবর্তন আনার প্রস্তাব করা হবে।পরিবর্তিত সংবিধান কার্যকর হবে ২০১২ সালের জুলাই থেকে। এই সংবিধান অনুযায়ী বোর্ডে সরকারের অযথা হস্তক্ষেপ বন্ধ করা ছাড়াও বোর্ড পরিচালনা ও দল ব্যবস্থাপনা, দল নির্বাচন, কোচ ও সাপোর্ট স্টাফদের নিয়োগ, সদস্যদেশগুলোর বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারবে আইসিসি। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানকে। আইসিসির ক্রিকেট কমিটিতে আম্পায়ারদের প্রতিনিধি হিসেবে সাইমন টফেলের জায়গায় মনোনীত হয়েছেন স্টিভ ডেভিস। ওয়েবসাইট।