প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউদি, ম্যাকলেনাহান, নিশাম, অ্যান্ডারসন, নাথান ম্যাককালাম, ডেভচিচ, উইলিয়ামসন, এলিয়ট। কাল বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের আট বোলার বল করেছেন। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে আট বোলার ব্যবহারের এটি ১৫তম উদাহরণ। বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচে নয়জনের হাতে বল তুলে দেওয়ার উদাহরণ আছে দুটি। দুটিই ১৯৯৯ সালে। ওই বছর ১৬ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাকিস্তান ও ৮ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ নয়জন বোলার ব্যবহার করেছিল। ওয়ানডে এক ইনিংসে সবচেয়ে বেশি বোলারের বল করার রেকর্ড এটিই। সব মিলিয়ে ওয়ানডেতে ১৩ বার ৯ বোলার বল করেছেন।