বোলারদের দিকে অভিযোগের তীর ধোনির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে ২০০ রানের ব্যবধানে হার। ভারত এত বাজেভাবে এর আগে কবে ওয়ানডে হেরেছিল, বিশেষজ্ঞরা ইতিমধ্যেই তার হিসাব মেলাতে বসেছেন। তবে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, এই শোচনীয় পরাজয়ের পেছনে দুটি কারণ ভারতীয় দলের বিপক্ষে নিয়ামক হিসেবে কাজ করেছে। ধোনি মনে করেন, খুব অল্প রানেই নিউজিল্যান্ডের তিনটি উইকেট ফেলে দেওয়ার পরও স্কট স্টাইরিস ও রস টেইলরের জুটিটি নিউজিল্যান্ডকে ম্যাচে ফিরিয়েছে। এর পাশাপাশি পেসার অভিমন্যু মিথুন মাত্র চার ওভার বল করেই ‘হিট স্ট্রোকে’ আক্রান্ত হয়ে মাঠ থেকে চলে যাওয়ার পর ভারত বোলার সংকটে ভুগেছে। পেস বোলার সংকটই ভারতকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বলে মনে করেন মহেন্দ্র সিং ধোনি।ধোনি মনে করেন, ডাম্বুলার উইকেটে ২০০ রানের ওপরে রান তাড়া করাটাই ছিল এক বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে সাড়া দিতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। ভারত যেমন পেসার সংকটে ভুগেছে, নিউজিল্যান্ড তেমনি তাদের দীর্ঘকায় পেসারদের ব্যবহার করে ম্যাচের ফলাফল নিজেদের দিকে নিয়ে গেছে।ধোনি ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজ দলের বোলারদের দিকেই মূলত অভিযোগের তীর ছুড়েছেন। তিনি বলেছেন, ক্ষমতা থাকা সত্ত্বেও ভারতীয় বোলাররা কেউ ১২৫ কিলোমিটারের বেশি গতিতে বল করেনি। নিউজিল্যান্ডের বোলারদের গতি ছিল। তাঁরা উইকেটের চরিত্র বুঝেও বল করেছেন।—হিন্দুস্তান টাইমস