বোলারদের দুষলেন ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলারদের ধুয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৪১ রানের লজ্জাজনক পরাজয়ে ভারত অধিনায়ক দুষলেন তাঁর দলের বাজে বোলিংকে। পরশু জোহানেসবার্গে ২০ বছর বয়সী ব্যাটসম্যান কুইন্টন ডি ককের ১২১ বলের ১৩৫ রান এবং ডি ভিলিয়ার্স (৪৭ বলে ৭৭) ও ডুমিনির (২৯ বলে অপরাজিত ৫৯) ঝোড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটে ৩৫৮ রান করেছিল স্বাগতিকেরা। এরপর ভারতকে ২১৭ রানে গুটিয়ে দিয়ে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ক্ষুরধার ফাস্ট বোলিং ও ফিল্ডিংয়ের সামনে প্রতিরোধের সলতে যা একটু জ্বালাতে পেরেছিলেন এক ধোনিই (৬৫)।
ম্যাচ শেষে নিজের অসন্তুষ্টি লুকাননি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক, ‘আমরা যেভাবে বল করেছি তাতে হতাশ। শেষের ওভারগুলোর চেয়ে নতুন বলের বোলিং নিয়েই হতাশা আরও বেশি। এটা ৩৫০ করার মতো উইকেট ছিল না।’ এএফপি।