প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বোলার হিসেবে টেস্টে ৮০০ উইকেটের মাইলফলক ছুঁলেন মুত্তিয়া মুরালিধরন। প্রথম বোলার হিসেবে উইকেটের কোনো শতক মাইলফলক ছোঁয়ার অভিজ্ঞতা মুরালির এই প্রথম! ১০০তম, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০ কিংবা ৭০০তম উইকেট পূর্ণ করা প্রথম বোলার মুরালি নন। ১০০ থেকে ৫০০—এই পাঁচটি মাইলফলক ছোঁয়া আসলে তাঁর পক্ষে সম্ভবও ছিল না। এগুলো হয়ে গিয়েছিল আগেই। ১০০তম উইকেট প্রথম পূর্ণ করেছেন ইংল্যান্ডের জনি ব্রিগস, ২০০তম অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেট, ৩০০তম ইংল্যান্ডের ফ্রেড ট্রুম্যান, ৪০০তম নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি, ৫০০তম টেস্ট উইকেটের মাইলফলক প্রথম ছোঁন ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ। ৬০০ আর ৭০০তম উইকেটের দুটো কীর্তিই অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের।