বোলিং, ফিল্ডিং ও নাসির জামশেদই পার্থক্য: সাকিব
বিপিএলের আজকের খেলায় চিটাগং কিংসের কাছে হারের কারণ হিসেবে দলের বোলিং ও ফিল্ডিং দুর্বলতাকেই দায়ী করেছেন খুলনা রয়েল বেঙ্গলের অধিনায়ক সাকিব আল হাসান।সাকিব বলেন, ‘আমাদের ব্যাটিং ভালো হয়েছে। হাতে উইকেট রেখে ১৬০ বা এর চেয়ে বেশি করাই আমাদের লক্ষ্য ছিল। কিন্তু পরে বোলিং ও ফিল্ডিংটা ভালো না হওয়ায় দলকে পরাজয় মেনে নিতে হয়েছে।’ম্যাচের সেরা পারফরমার নাসির জামশেদের প্রশংসা করে সাকিব বলেন, বোলিং-ফিল্ডিংয়ের পাশাপাশি নাসির জামশেদই ব্যবধান গড়ে দিয়েছেন। এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘বিপিএলে মাঠে দর্শক আসছে না কেন—এটা নিয়ে আমি ভাবছি না; আপাতত খেলা নিয়েই আমি উদ্বেগে আছি।’পরের ম্যাচের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এই ম্যাচটা মাত্র শেষ করলাম। এখন দল নিয়েই ভাবব। দলের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করব। পরের ম্যাচ, প্রতিপক্ষ ইত্যাদি নিয়ে পরে ভাবলেও হবে।