প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুবেল হোসেনের বোলিং গড় কিছুটা ভালো হলো। ৪২ রানে ১ উইকেট, হারারে টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশি পেসারের বোলিং গড় ৭৪.৭০ থেকে কমে হয়েছে ৭৩.৩৩। টেস্ট ক্রিকেটে কমপক্ষে ২০ উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে রুবেলের ওপরে আছেন শুধু একজনই, ইয়ান সলসবুরি। ইংলিশ লেগ স্পিনার ২০০০ সালে ক্যারিয়ার শেষ করেছেন ৭৬.৯৫ গড়ে ২০ উইকেট নিয়ে। গতকাল পর্যন্ত রুবেলের উইকেট ২৪টি। এ দুজনের পরেই আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। ৭৫ টেস্টের ক্যারিয়ারে ২০ উইকেট নিতে উইকেটপ্রতি ৬৫.৮০ রান খরচ করেছেন চ্যাপেল।