বোলিং-ব্যাটিংয়ে বিপরীত দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনটা ব্যাটসম্যানদের, না বোলারদের? রাজশাহী ও বরিশাল ভেন্যুর স্কোরকার্ড দেখলে মনে হবে, ব্যাটিংই এই প্রতিযোগিতার সবচেয়ে কঠিন কাজ। কিন্তু ফতুল্লা ও চট্টগ্রামে ঘটেছে উল্টোটা। এই দুই ভেন্যুতে পাত্তাই পাননি বোলাররা। প্রথম দুই ভেন্যুতে উইকেট পড়েছে ১৩টি করে। ফতুল্লা ও চট্টগ্রামের মিলিত সংখ্যাটি মাত্র ১১।রাজশাহীতে চট্টগ্রামকে ২০০ রানে অলআউট করেও স্বস্তিতে নেই খুলনা। তেমনি বরিশালে ঢাকাকে মাত্র ১৩১ রানে গুটিয়ে দিয়েও অস্বস্তিতে রাজশাহী। রাজশাহীতে শুরুটা ভালো হয়েছিল চট্টগ্রামের। ৬৯ রানে প্রথম উইকেট হারানো দলটিকে তৃতীয় উইকেট জুটিই পৌঁছে দেয় ১৪৪ রানে। এর পরই চট্টগ্রামের ইনিংসে ধসের সূচনা করেন আগের ম্যাচে ১০ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার মুরাদ খান, তিন বলের মধ্যে নেন দুই উইকেট। এরপর কাজে নামেন আল আমিন হোসেন। ১৪৪ থেকে ১৫৯— এই ১৫ রানেই ৬ উইকেট হারায় চট্টগ্রাম। অধিনায়ক নাজিমউদ্দিন এক প্রান্ত আগলে রাখাতেই শেষ পর্যন্ত ২০০ করতে পারে চট্টগ্রাম। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটে পেলেন খুলনার পেসার আলামিন ।বরিশালে রাজশাহীর বিপক্ষে ৮২ রানে ৭ উইকেট হারানো ঢাকা ১৩১ করেছে মোহাম্মদ শরীফ ও মোশাররফ হোসেনের ব্যাটিংয়ে। অষ্টম উইকেটে ৪৮ রানের জুটি গড়েন তাঁরা। ঢাকার শেষ ৩ উইকেটে পড়েছে মাত্র ১ রানে।চট্টগ্রামে সিলেটের বিপক্ষে বরিশালের প্রথম ৩ উইকেটে পড়েছে ৩৬ রানে, ১১ রানে শেষ ৩ উইকেট। মাঝে চতুর্থ উইকেট জুটিতে ইফতেখার নাঈম ও শাহীন হোসেনের ১৮৮ রানের জুটি। ফল, দিনশেষে বরিশাল ২৫০/৬। ইফতেখার নাঈম করেছেন ১৩২ রান। ১৯টি চার মেরেছেন শাহরিয়ার নাফীসের সহোদর।প্রথম দিন সবচেয়ে বেশি রান করেছে রংপুর। ৫ উইকেটে ৩০৪ করা দলটির হয়ে সর্বোচ্চ ৮৫ করেছেন অধিনায়ক তারিক আহমেদ। মাহমুদুল হাসানের সঙ্গে চতুর্থ উইকেটে ৯৮ রান করেছেন তারিক। আরিফুল হক ও তানভীর হায়দারের অসমাপ্ত ষষ্ঠ উইকেটে উঠেছে ৮৪ রান।