বোলিংয়ে বৈচিত্র্য আনতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান ক্রিকেট জগতের অন্যতম প্রতিভাবান বাঁ-হাতি স্পিনার হিসেবে নিজেকে বেশ ভালোমতোই প্রতিষ্ঠিত করেছেন সাকিব আল হাসান। আর এবার নিজের সামর্থ্য আরও বাড়িয়ে নেওয়ার মোক্ষম সুযোগ পাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। স্পিন কোচ হিসেবে সাকলায়েনের বাংলাদেশে আসার ফলে স্পিনাররা তাঁদের বোলিং দক্ষতা আরও বাড়িয়ে নিতে পারবেন বলে বিশ্বাস সাকিবের। আর বোলিংয়ে নতুন বৈচিত্র্য আনার প্রত্যয়ও ব্যক্ত করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।জাতীয় দলের সব বিভাগে কোচ থাকলেও এত দিন স্পিন কোচ ছিল না বাংলাদেশের। সাকিব আগেও বেশ কয়েকবার সরাসরি স্পিন কোচের প্রয়োজনীয়তার কথাও বলেছিলেন গণমাধ্যমে। সেই ডাকে সাড়া দিয়ে সম্প্রতি সাকিব-রাজ্জাক-মাহমুদুল্লাহদের জন্য বিসিবি নিয়ে এসেছে সাকলায়েনের মতো অনন্য স্পিন পুরোধাকে। সাকলায়েনের কাছে থেকে সাকিব, রাজ্জাক, মাহমুদউল্ল¬াহরা উপকৃত হবেন, তাঁদের বোলিং আরও দুর্ভেদ্য হয়ে উঠবে, এমনটাই সবার প্রত্যাশা। সাকিবের চিন্তাটাও এমন।আজ বুধবার অনুশীলন শেষে সাকলায়েনের সঙ্গে কাছে কী করবেন, জানতে চাইলে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘আমার বোলিং আর সাকলায়েনের অভিজ্ঞতা মিশিয়ে বোলিংয়ে বৈচিত্র্য আনতে চাই। ম্যাচের কঠিন পরিস্থিতি কী করে সামাল দেওয়া যায় এবং জয় পাওয়া সম্ভব, সেই অভিজ্ঞতাগুলোও আমরা সাকলায়েনের কাছ থেকে রপ্ত করব।’বাংলাদেশে বাঁ-হাতি স্পিনার আছেন বেশ কয়েকজন। কিন্তু কোচ সাকলায়েন ছিলেন ডানহাতি স্পিনার। তাই কিংবদন্তি এই স্পিনারের কাছ থেকে সবচেয়ে ভালো প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন হয়তো সহ-অধিনায়ক মাহমুদউল্ল¬াহ। নতুন এই অভিজ্ঞতা দলের জন্য খুবই ভালো ফল বয়ে আনবে বলে বিশ্বাস এই ডানহাতি স্পিনারের। তিনি বলেছেন, ‘মাত্র তো শুরু হলো। সামনে অনেক সময় আছে। আমাকে সাকলায়েন ডেলিভারি আর বলের লাইন নিয়ে টিপস দিয়েছেন। আমাদের ভুলগুলো সাকলায়েনের সঙ্গে শেয়ার করব। সাকলায়েনের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা আর আমাদের স্পিন বোলিং দুই মিলিয়ে দলকে এগিয়ে নিতে চাই।’ খুব বড় কোনো কাজ করার সুযোগ না হলেও আজ স্পিনারদের সঙ্গে প্রাথমিক কিছু কাজ করেছেন দুসরার জনক সাকলায়েন। অনুশীলন শেষে তিনি বলেছেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। তাতে আমার কাছ সহজ হবে। আমার অভিজ্ঞতাগুলো তাদের সঙ্গে শেয়ার করাটাই মূল কাজ। এরই মধ্যে কয়েকজনের সঙ্গে স্পিন ডেলিভারি নিয়ে কথা হয়েছে। বিশ্বকাপের আগে আরও কথা হবে এবং কার কী ভুল আছে, সেগুলো বের করে সমাধান করার চেষ্টা করব।’— বাসস