বোল্ট-ব্লেককে স্বাগত জানাতে তৈরি আইপিএল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে আসার দিনক্ষণ ঠিক করে ফেলতে পারেন উসাইন বোল্ট, ইয়োহান ব্লেক। এরই মধ্যে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বিগ ব্যাশে খেলার আগ্রহ দেখিয়েছেন বেইজিংয়ের পর লন্ডনেও ট্রিপল সোনাজয়ী বোল্ট। আইপিএল বোল্টের সঙ্গে তাঁর অনুশীলনসঙ্গী ব্লেককেও স্বাগত জানাতে প্রস্তুত। নিয়ম মেনে নাম তালিকাভুক্ত করলেই এই দুই জ্যামাইকান হাঁটতে পারবেন আইপিএলের লাল গালিচায়।আইপিএলের পক্ষ থেকেই বলা হয়েছে, বোল্ট ও ব্লেক তাঁদের ইচ্ছা পূর্ণ করতে পারেন। তবে একটা নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। সেটি কী? খুবই ‘সাধারণ’ কাজ, ‘স্রেফ নিলামে নিজেদের নাম তালিকাভুক্ত করতে হবে।’ আইপিএলের প্রধান পরিচালন কর্মকর্তা সুন্দর রমন বলছেন, ‘কেন নয়? তারা আইপিএলের খুব বড় অংশই হতে পারে। স্রেফ নিয়ম অনুসরণ এবং নিলামে অংশ নিতে হবে। প্রয়োজন হবে নিজেদের বোর্ড ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্রও।’ রমনের দাবি, বোল্ট-ব্লেকের মতো ভিন্ন ঘরানার তারকাদের পেলে সেটা আইপিএলের জন্যও ভালো হবে। শুধু কী ভালো? এই ধরাধামের সবচয়ে দ্রততম দুই মানবের উপস্থিতি মানে হৈ চৈ ফেলে দেওয়া ব্যাপার। বোল্ট যে রকম দর্শকপ্রিয়তা পেয়েছেন, তাতে এই জ্যামাইকান নিজের দিকে আলোটা টেনে নিতে ভালোই জানেন। লন্ডন অলিম্পিক হয়ে রইল এর সবচেয়ে বড় বিজ্ঞাপন! ওয়েবসাইট।