বোল্ট হারতেও পারেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হেরেছেন স্বদেশি ইয়োহান ব্লেকের কাছে, গত জুনে। জ্যামাইকার অলিম্পিক বাছাইপর্বে। ওটা ছাড়া ভাবাই যেত না উসাইন বোল্ট হারতে পারেন। ‘দুর্লভ’ এই পরাজয়ের স্বাদটা আবারও পেলেন বজ্রমানব, এটি অবশ্য ১০০ মিটারে নয়। জ্যামাইকার (কিংস্টন) ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক ৪০০ মিটারের হিটে দ্বিতীয় হয়েছেন। লন্ডন অলিম্পিকে ১০০ মিটারের রুপাজয়ী ইয়োহান ব্লেকও হেরেছেন ৪০০ মিটারের আরেকটি হিটে।৪০০ মিটার কখনোই বোল্টের প্রিয় ইভেন্ট নয়। অলিম্পিকেও এটিতে দৌড়াননি বোল্ট। এই মৌসুমে আরও দুবার ৪০০ মিটারে দৌড়েছেন। তৃতীয়বারে হেরে গেলেন নিকোলাস মেইথল্যান্ডের কাছে। বোল্টের ৪৬.৪৪ সেকেন্ডের বিপরীতে মেইথল্যান্ড সময় নেন ৪৫.৭৯ সেকেন্ড। ৪০০ মিটার বলেই হয়তো হেরেও অখুশি নন সর্বকালের দ্রুততম মানব, ‘আমি কোনো চোট ছাড়াই দৌড় শেষ করতে পেরে খুশি। এখন আমি মৌসুমের বাকিটার দিকে তাকিয়ে আছি।’ ৩১ মার্চ ব্রাজিলেই আরেকটি প্রতিযোগিতায় দৌড়াবেন বোল্ট। ব্রাজিলবাসীর মন জয় করতে চান জ্যামাইকার গতিমানব, ‘ব্রাজিলে দ্বিতীয়বার যাচ্ছি। তবে এবার প্রতিযোগিতার জন্য। আশা করব, ভক্তরা আমাকে সেখানে সমর্থন দেবে।’ এএফপি।