বোল্ট ‘ডিসকোয়ালিফাইড’, চ্যাম্পিয়ন ব্লেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বকালের দ্রুততম মানবদের অন্যতম মার্কিন স্প্রিন্টার মরিস গ্রিনের ভবিষ্যদ্বাণী ফলে গেল। আংশিক নয়, একেবারে অক্ষরে অক্ষরে! দেগু বিশ্বচ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে পারলেন না অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বরেকর্ডধারী উসাইন বোল্ট। গ্রিনের ভবিষ্যদ্বাণীর শতভাগ বাস্তব রূপ দিতেই যেন ৯ দশমিক ৯২ সেকেন্ডে চ্যাম্পিয়ন হলেন বোল্টেরই স্বদেশি ও অনুশীলন পার্টনার ইয়োহান ব্লেক!টাইসন গে, স্টিভ মুলিংস আগে থেকেই নেই। কুঁচকির চোটের কারণে বাইরে ছিলেন সাবেক বিশ্ব রেকর্ডধারী আসাফা পাওয়েলও। ভক্তরা অপেক্ষায় ছিলেন ৯ দশমিক ৫৮ সেকেন্ডের নিজের বিশ্বরেকর্ড ভেঙে আজ নতুন করে গড়বেন বোল্ট। নতুন রেকর্ড গড়ায় আশায় ভেতরে ভেতরে হয়তো উত্তেজিত ছিলেন বোল্টও। না হলে এমন হবে কেন? শুরুর সংকেত দেওয়ার আগেই দৌড় দিলেন বোল্ট! নতুন রেকর্ড বা চ্যাম্পিয়ন হওয়া দূরে থাক, বোল্ড ফিরলেন ‘ডিসকোয়ালিফাইড’ হয়ে। তবে চ্যম্পিয়ন হয়ে জ্যামাইকার মান রেখেছেন ইয়োহান ব্লেক। ওয়েবসাইট।