বোল্টকে গ্যাটলিনের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উসাইন বোল্ট আর সোনার পদকের মধ্যে সবচেয়ে বড় বাধা বলে অনুমিত ছিলেন গত বছরের বেইজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপেও। জ্যামাইকান স্প্রিন্টারের চেয়ে অপেক্ষাকৃত ভালো শুরুও করেছিলেন, তবে শেষ পর্যন্ত পারেননি জাস্টিন গ্যাটলিন। বোল্টের শেষ মুহূর্তের ঝোড়ো গতির কাছে সেকেন্ডের ভগ্নাংশের ব্যবধানে হার মেনেছিলেন। তবে এবার আর একই ভুল করতে চান না যুক্তরাষ্ট্রের দৌড়বিদ। বোল্টকে হারিয়েই আগস্টে রিও অলিম্পিকের সোনা জিততে চান। বোল্ট ও গ্যাটলিনের আরেকটি মহাকাব্যিক প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনায় অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্ট নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। গত মঙ্গলবার বোল্টকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রতিদ্বন্দ্বিতাটা যেন আরেকটু উসকেই দিলেন গ্যাটলিন। আইএএনএস।