বোল্টকে নিয়ে ফিসফাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর ক’মাস পরই লন্ডন অলিম্পিক। তার আগে প্রস্তুতির এই সময়টায় চোট-টোট ভালো কথা নয়। কিন্তু উসাইন বোল্টকে ঘিরে তৈরি হয়েছে এমন আশঙ্কাই। জ্যামাইকার এক মিটে বোল্ট অংশ না নেওয়াতেই জেগেছে সংশয়, তবে কি অসুস্থ বোল্ট?গত শনিবার নিজের শহরেরই ক্যাম্পারডাউন ক্লাসিক মিটে দৌড়ানোর কথা ছিল বোল্টের, কিন্তু এর বদলে তাঁকে দেখা গেল জার্মানিতে। এর তিন দিন আগে নিজেই এক বিবৃতিতে জানিয়েছিলেন, ‘সুস্থ থাকায় আমি খুশি। মৌসুম শুরু করার আগে রোমাঞ্চিত বোধ করছি। ভালো পারফরম্যান্স করতে চাই।’ কিন্তু শেষ পর্যন্ত জ্যামাইকার জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে দৌড়াননি ১০০ ও ২০০ মিটারের বিশ্ব ও অলিম্পিক রেকর্ডধারী স্প্রিন্টার। কেন দৌড়াননি, তার কোনো ব্যাখ্যাও দেননি।তবে কোচ গ্লেন মিলস দাবি করেছেন, বোল্টের আদৌ এখানে অংশ নেওয়ার কথা ছিল না। আর বোল্টের অনুশীলন সঙ্গী, মিটে ৪০০ মিটারে দ্বিতীয় হওয়া ইয়োহন ব্লেক বলেছেন, ‘বোল্ট ভালো আছে। সে অনুশীলনে ভালো করছে। সে তার পুরোনো রূপে ফিরে যাচ্ছে। সে এই দ্বীপ ছেড়েছে সাধারণ একটা চেকআপ করানোর জন্য। সে ভালো আছে।’ এএফপি।