বোল্টকে নিয়ে সংশয়ের দোলাচল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তবে কি লন্ডন অলিম্পিকের সবচেয়ে বড় বিজ্ঞাপনই অলিম্পিকে থাকবেন না? এই সংশয়ের মেঘ উড়ে বেড়াচ্ছে বোল্টের সাম্প্রতিক চোটের কারণে। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় প্যারিস মিটে দৌড়াতে পারেননি, ২০ জুলাই অনুষ্ঠেয় মোনাকো ডায়মন্ড মিট থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন। গত শুক্রবার বোল্টের মিউনিখে বিশ্বখ্যাত চিকিৎসক উইলহেম মুলার উলফহার্টের শরণাপন্ন হওয়ার খবর আরও বাড়িয়ে দেয় জল্পনা-কল্পনা। তবে কি বোল্টের চোট গুরুতর কিছু? বোল্টের ব্যবস্থাপনা দলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, সমস্যাটা গুরুতর কিছু নয়। কোচ গ্লেন মিলস আগেই এটিকে বলেছেন, ‘সামান্য সমস্যা’। তবে বোল্ট যেহেতু আগামী ৪ আগস্ট অলিম্পিকের প্রথম রাউন্ডের আগে আর ট্র্যাকে নামছেন না, তাই সমস্যাটা ‘সামান্য’ কি না বা এটা তাঁর পারফরম্যান্সে কী প্রভাব ফেলল, তা জানতে অলিম্পিক পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। ওয়েবসাইট।