বোল্টকে হারিয়ে ব্লেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডধারী উসাইন বোল্টকে হারিয়ে জ্যামাইকার বর্ষসেরা পুরুষ অ্যাথলেট নির্বাচিত হয়েছেন ইয়োহান ব্লেক। এ বছর দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে সর্বকনিষ্ঠ অ্যাথলেট হিসেবে দ্রুততম মানব হয়েছেন ২১ বছর বয়সী ব্লেক। ১০০ মিটারে ফলস স্টার্ট করে বাদ পড়ে যান বোল্ট, পরে ২০০ মিটার ও রিলের সোনা জিতে পান সান্ত্বনা। ব্লেক আবার ডায়মন্ড লিগের ব্রাসেলস মিটে ২০০ মিটারে ইতিহাসের দ্বিতীয় সেরা ১৯.২৬ সেকেন্ড টাইমিং করেছেন। এসব কীর্তিই তাঁকে জ্যামাইকার বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার এনে দিয়েছে। মহিলা বর্ষসেরা অ্যাথলেট হয়েছেন ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন। এএফপি।