বোল্টন ও উলভসের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় জয় পেয়েছে বোল্টন ও উলভস। আজ রোববার রাতে অনুষ্ঠিত খেলায় বোল্টন ২-১ গোলে ব্ল্যাকবার্নকে ও উলভস ১-০ গোলে বার্মিংহামকে হারায়।প্রথমার্ধ গোলশূন্য ছিল বোল্টন ও ব্ল্যকবার্নের মধ্যকার ম্যাচটি। ৬৫ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন বোল্টনের মুয়াম্বা। ৮৭ মিনিটে খেলায় সমতা আনেন ব্ল্যাকবার্নের ডিউফ। মনে হচ্ছিল ড্র হতে যাচ্ছে ম্যাচটি। কিন্তু এক মিনিট পরই স্টুয়ার্ট হোল্ডেনের গোল! আর এ গোলেই ঘরের মাঠে ২০০০ সালের পর প্রথমবারের মতো ব্ল্যাকবার্নকে হারানোর কৃতিত্ব দেখায় বোল্টন।অপর ম্যাচে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে এসে গোল পায় উলভস। ৪৫ মিনিটে করা হান্টের সেই গোলেই জয় নিশ্চিত হয় উলভসের। —বিবিসি।