বোল্টনকে হারিয়েছে সান্ডারল্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ প্রিমিয়ার লিগে বোল্টনকে ১-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ড। অন্যদিকে ওয়েস্টহাম ও ব্ল্যাকবার্নের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।খেলার ৩২ মিনিটে ড্যানি ওয়েলব্যাকের গোলের সুবাদে প্রথমার্ধে এগিয়ে ছিল সান্ডারল্যান্ড। দ্বিতীয়ার্ধে আর কোন গোল হয়নি। অপর ম্যাচে ৫১ মিনিটে নেলসেনের করা গোলের সুবাদে এগিয়ে যায় ব্ল্যাকবার্ন। কিন্তু ৭৮ মিনিটে খেলায় সমতা আনে ওয়েস্টহাম। বিবিসি।