বোল্টনের কাছে বিধ্বস্ত টটেনহাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় টটেনহামকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে বোল্টন। আজ রাতের এ জয়ের ফলে লিগের পঞ্চম স্থানে উঠে এসেছে বোল্টন। আর টটেনহামের অবস্থান এর এক ধাপ পরই।ম্যাচের স্কোরলাইন বলে দেয়, বোল্টনের কাছে পাত্তাই পায়নি টটেনহাম। কিন্তু এই স্কোরলাইন থেকে পুরো পরিস্থিতির চিত্র কল্পনা করলে ভুল করবেন। বোল্টনের মতো সমান তালে খেলেছে টটেনহামও। কিন্তু গোল মিসের মহড়ায় বড় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।৩১ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন বোল্টনের ডেভিস। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। কিন্তু দ্বিতীয়ার্ধে যেন গোলবন্যায় ভেসেছে ম্যাচটি। খেলার এ ধাপে বোল্টন তিনটি ও টটেনহাম দুটি গোলের দেখা পায়। —বিবিসি