বোল্টনের সঙ্গে ম্যানইউর ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে চেলসি, আজ রোববার হারতে বসেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক শক্তিশালী দল ম্যানইউ। তবে মাইকেল ওয়েনের গোলে শেষ পর্যন্ত হারের লজ্জা পেতে হয়নি তাদের। বোল্টনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে অ্যালেক্স ফার্গুসনের দল।ম্যাচের মাত্র ছয় মিনিটেই বোল্টনকে এগিয়ে দেন নাইট। ২৩ মিনিটে খেলায় সমতা আনেন ম্যানইউর লুইস নানি। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে বোল্টনকে আরেকবার এগিয়ে দেন মার্টিন পেট্রোভ। তবে বোল্টনকে বিজয়ীর হাসি হাসতে দেননি মাইকেল ওয়েন। ৭৪ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করে ম্যানইউর হার ঠেকান এই স্ট্রাইকার।—বিবিসি