বোল্টে মুগ্ধ গেইল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুনিয়াজোড়া নিশ্চয়ই ভক্তের অভাব নেই উসাইন বোল্টের। তবে তাদের সবার মাঝেও তিনি একটু আলাদা হয়ে থাকবেন। কারণ দুটি। বোল্টের মতো তিনিও জ্যামাইকান। আর সেই ভদ্রলোক নিজেও অন্য এক জগতের বেশ বড় তারকা।
ক্রিকেটার ক্রিস গেইলের কথা বলা হচ্ছে। তাঁর ভয়ংকর সুন্দর ব্যাটিংয়ে মুগ্ধ অনেকেই। কিন্তু তিনি মুগ্ধ স্বদেশি উসাইন বোল্টে। জ্যামাইকাতে গেইলেরও বেশ নামডাক আছে। তবে এই বাঁহাতি ব্যাটসম্যানের কাছে জ্যামাইকার সবচেয়ে বড় তারকা বোল্টই, ‘যেখানেই যাই, শুধু বোল্ট আর বোল্ট! সে জ্যামাইকার জন্য কী করেছে, এটা বলে বোঝানো যাবে না। ও ইতিহাস নতুন করে লিখেছে।’ এ গ্রহের দ্রুততম মানবকে জ্যামাইকান তরুণদের জন্যও আদর্শ বলে মনে করেন গেইল, ‘আমি ওর জন্য দারুণ খুশি। আমি ওর মুখেই শুনেছি, অনুশীলনে ও কতটা পরিশ্রম করে। আশা করি, তরুণেরা ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’ ওয়েবসাইট।