প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘটনাটা যখন উসাইন বোল্টের, ঝড় তো উঠবেই। তবে এই ঝড়টা ট্র্যাকে নামার আগেই। আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবরে প্রকাশিত হবে জ্যামাইকান বজ্রবিদ্যুতের নতুন আত্মজীবনী ফাস্টার দ্যান লাইটনিং—বিদ্যুচ্চমকের চেয়েও দ্রুত। কিন্তু প্রকাশের আগেই আত্মজীবনীটি নিয়ে উঠে গেছে প্রশ্ন। শিরোনামই এর জন্য দায়ী। ২০১০ সালে ব্রিটিশ সাংবাদিক শন কাস্টিসের সহায়তায় লেখা আত্মজীবনীর নাম বোল্ট দিয়েছিলেন আমার গল্প: ৯.৫৮: বিশ্বের দ্রুততম মানব হয়ে ওঠা। ২০১১ সালে মাইক রোবটম বোল্টকে নিয়ে লেখা তাঁর বইয়ের নাম দিয়েছিলেন বিদ্যুচ্চমকের মতো দ্রুত। প্রশ্ন হলো, বোল্ট এখন আগের চেয়ে দ্রুততর হলেন কী করে? বেইজিংয়ের চেয়েও কি দ্রুত দৌড়েছেন? ওয়েবসাইট।