বোল্টের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উসাইন বোল্ট
উসাইন বোল্ট

ব্রিটেনজুড়ে সবার আগ্রহের মধ্যমণি এখন সদ্যোজাত রাজশিশু প্রিন্স জর্জ। কিন্তু বড় হলে কোন দল সমর্থন করবে সে? বাবা প্রিন্স উইলিয়ামের পথেই হেঁটে অ্যাস্টন ভিলাকেই সমর্থন করবে? প্রশ্নটার উত্তর এখনই দেওয়া মুশকিল। তবে উসাইন বোল্টের আশা, রাজশিশু হবে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক। বিশ্বের দ্রুততম মানব অনেক আগে থেকেই ইউনাইটেড ভক্ত। গত মৌসুমে অবনমন ঠেকাতে ঘাম ছুটে যাওয়া অ্যাস্টন ভিলার মতো ক্লাবকে বেছে নেওয়াকে যেন মানতে পারছেন না বোল্ট। যদিও ভিলা রাজশিশু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই তাকে পাঠিয়ে দিয়েছে ক্লাবের জার্সি। বোল্টের আশা তাই দুরাশাই হতে পারে! ওয়েবসাইট।