বোল্টের উপলব্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই মৌসুমে আর নতুন রেকর্ড করার আশা করছেন না বিশ্ব ও অলিম্পিকে ডাবলজয়ী উসাইন বোল্ট। ডায়মন্ড লিগে অংশ নিতে মন্টেকার্লোয় গিয়ে জ্যামাইকান স্প্রিন্টার চোট ও পিঠের সমস্যার কথা উল্লেখ করে পরশু জানিয়েছেন, ‘আমি ৯.৫৮ সেকেন্ড (১০০ মিটারে বোল্টের বিশ্ব রেকর্ড) থেকে অনেক দূরে আছি। ৯.৬ অথবা ৯.৭ সেকেন্ড সম্ভব, আমি এ নিয়ে কাজ করছি এবং প্রতিদিনই কিছুটা উন্নতি হচ্ছে। তবে ৯.৫৮ সেকেন্ড সময় করাটা কোনো তামাশার ব্যাপার না। ওটা এই মৌসুমে আর হচ্ছে না।’ এএফপি, রয়টার্স।