বোল্টের চোখ ১৯-এর নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বাসে মিলায় বস্তু...। তাহলে কি ভেঙে যাচ্ছে ১০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডটা? সর্বকালের দ্রুততম মানব উসাইন বোল্টই যে বিশ্বাস করেন নিজের গড়া ১০০ মিটারের বিশ্ব রেকর্ড ভাঙা খুবই সম্ভব। শুধু তা-ই নয়, জ্যামাইকান ‘বজ্রবিদ্যুৎ’ পাখির চোখ করেছেন ১৯ সেকেন্ডের নিচে ২০০ মিটার দৌড়ে ‘বিশেষ কিছু’ করে বিশ্বকে চমকে দেওয়ারও। চার বছর আগে বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৯.৫৮ ও ১৯.১৯ সেকেন্ড সময় নিয়ে ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়েছেন বোল্ট। ১০০ মিটারের রেকর্ড ভাঙতে শারীরিক সক্ষমতা যেমনটা দরকার, অলিম্পিকে ছয়টি সোনাজয়ী অ্যাথলেট কাজ করছেন সেটা নিয়েই। স্পনসর পুমা আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে পরশু বোল্ট কথা বলেছেন রেকর্ড ভাঙার সম্ভাবনা নিয়ে, ‘যেটা দরকার সেটা হলো পুরোপুরি নিখুঁত এক দৌড়। দরকার আবহাওয়াটাও ভালো থাকা। আর এটা করার জন্য যেমন শারীরিক সক্ষমতা দরকার সেটা অর্জনের দিকেই এখন আমার মনোযোগ।’২০০ মিটারে তো শুধু রেকর্ড ভাঙাই নয়, ১৯ সেকেন্ডের বাধাটা পেরোতে চান বোল্ট, ‘২০০ মিটারের বিশ্ব রেকর্ডটা আমি সত্যিই ভাঙতে চাই। এটা ১৯ সেকেন্ডের নিচেও বোধ হয় করা সম্ভব। তা হলে সেটা হবে বিশেষ কিছু।’২৭ বছর বয়সী বিশ্বসেরা এই অ্যাথলেট দৌড়াতে চান ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিক পর্যন্ত, ‘আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে। আমার লক্ষ্য ২০১৬ অলিম্পিক পর্যন্ত সোনার পদক জিততে থাকা। আর এভাবে সোনার পদক জিতে ও রেকর্ড ভেঙেই নিজেকে প্রমাণ করব ও লক্ষ্যে পৌঁছাব।’সেই যাত্রার প্রথম স্টেশন হিসেবে বোল্ট পাচ্ছেন ১০ আগস্ট শুরু মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপকেই। ওয়েবসাইট।