বোল্টের জ্যামাইকার বিশ্বরেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপের মান বাঁচাল উসাইন বোল্টের দল জ্যামাইকা। কোনো বিশ্বরেকর্ড ছাড়াই শেষ হতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ—এমনটাই যখন আশঙ্কা, তখন শেষ দিনে সেই আশঙ্কা দূর করল জ্যামাইকা। ৪x১০০ মিটার রিলেতে নিজেদের আগের বিশ্বরেকর্ড ভেঙে বোল্টের দল নতুন রেকর্ড গড়েছে ৩৭.০৪ সেকেন্ডে।২০০৮ সালে বেইজিং অলিম্পিকে জ্যামাইকা রেকর্ড গড়েছিল ৩৭.১০ সেকেন্ডে। সেই দলের একজন সদস্য ছিলেন বোল্ট। আজ দলকে নেতৃত্ব দিয়ে অ্যাথলেটিকস বিশ্বকে নতুন রেকর্ড এনে দিলেন ডাবল অলিম্পিক চ্যাম্পিয়ন এই স্প্রিন্টার।জ্যামাইকা প্রতিযোগিতার একমাত্র বিশ্বরেকর্ড গড়ার পর বোল্টের প্রতিক্রিয়া, ‘আমি শুধু চেয়েছি, যত দ্রুত সম্ভব দৌড়ানো যায়। আমরা সেটা পেরেছি। আমার দলকে নিয়ে আমি গর্বিত। আমি নিজেকে নিয়ে সন্তুষ্ট।’ রয়টার্স।