বোল্টের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় মাস পর ট্র্যাকে নেমেই সাফল্য পেলেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। গত পরশু রোম গোল্ডেন গালায় ১০০ মিটার স্প্রিন্টে জিতেছেন বিশ্ব রেকর্ডের মালিক এই জ্যামাইকান। ৪৭ হাজার দর্শকের সামনে ৯ দশমিক ৯১ সেকেন্ড সময় নিয়ে পেছনে ফেলেছেন স্বদেশি আসাফা পাওয়েলকে (৯.৯৩)। এএফপি।