বোল্টের পরামর্শ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালিতে আসার পর বলেছিলেন বাড়ি ফিরতে পেরে সুখী। সেই সুখটা টিকল না বেশি দিন। যেখান থেকে এসেছিলেন, আবার সেই ইংল্যান্ডেই ফিরে গেলেন মারিও বালোতেল্লি। তা ইতালির স্ট্রাইকার মন বদল করলেন কেন? কারণ যা-ই হোক, একজনের পরামর্শ হয়তো কিছুটা রেখাপাত করেছিল বালোতেল্লির ওপর। উসাইন বোল্ট দাবি করেছেন, আগেই তিনি বালোতেল্লিকে ইংল্যান্ড ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এমনিতে বোল্ট অবশ্য ফুটবলের দারুণ ভক্ত। পাঁড় ভক্ত ম্যানচেস্টার ইউনাইটেডের, দল জিতলে টুইট করবেনই। বালোতেল্লিকে উপদেশ দিয়েছিলেন, ‘ইংল্যান্ডই হচ্ছে তোমার জন্য সবচেয়ে ভালো জায়গা।’ স্বভাবসুলভ রসিকতার সঙ্গে বললেন, ‘আর ম্যানচেস্টার ইউনাটেডের বিপক্ষে খেলার সময় কয়েকটা ভুল করলেই হবে। তাহলেই কোনো সমস্যা হবে না!’ বালোতেল্লি বোল্টের একটা কথা শুনে ইংল্যান্ডে ফিরলে এটা নিশ্চয়ই শুনবেন না! ইএসপিএন।