বোল্টের প্রথম ভালোবাসা ক্রিকেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উসাইন বোল্ট মনেপ্রাণে ভালোবাসেন ক্রিকেটকে। ক্রিকেটই নাকি তাঁর প্রথম ভালোবাসা। অথচ ভালোবাসার ক্রিকেটই নাকি এখন আর খেলা হয় না, তেমন একটা দেখা হয় না।স্প্রিন্টের রাজা বোল্ট ক্রিকেট ভালোবাসেন, এ-সংক্রান্ত সংবাদ নতুন কিছু নয়। অতীতে জ্যামাইকার অনেক মাঠেই ব্যাট-প্যাড পরে ক্রিকেট খেলতে দেখা গেছে তাঁকে। তবে নতুন যে বিষয়টি তিনি বলেছেন তা হলো, জ্ঞান হওয়ার পর নাকি এই ক্রিকেটই তিনি প্রথম ভালোবেসেছিলেন। স্কুলজীবনে এই ক্রিকেটই নাকি ছিল তাঁর একমাত্র ধ্যান-জ্ঞান। একসময় ওয়েস্ট ইন্ডিজ দলে খেলারও নাকি স্বপ্ন দেখতেন তিনি।ক্রিকেট যে বোল্টের প্রিয়, তা বিভিন্ন সময় বেরিয়ে এসেছে তাঁর মুখ থেকেই। তিনি বলেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিনি মনোযোগী দর্শক এবং সম্প্রতি অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর ‘বিগব্যাশে’ খেলার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। লন্ডন অলিম্পিকে ত্রিমুকুট বিজয়ী উসাইন বোল্টের আগ্রহের সীমা অবশ্য অনেক ক্ষেত্রেই বিস্তৃত। তিনি ফুটবলটাও ভালো খেলেন এবং প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেডে একবার খেলতে পারলে যে তিনি বর্তে যাবেন, সে কথাও উল্লেখ করতে ভোলেননি।নিউজিল্যান্ড সফররত বোল্ট তাঁর স্প্রিন্টের শ্রেষ্ঠত্ব ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে ২০১৬ সালে অনুষ্ঠেয় পরের অলিম্পিকেও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। রিও ডি জেনিরো অলিম্পিকে তিনি লং জাম্পে অংশ নেবেন বলে যে খবর বেরিয়েছে, তা উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, ‘অন্যকিছু নয়, স্প্রিন্টেই আমি আমার মনোযোগ ধরে রাখতে চাই। যদিও পরের অলিম্পিকে আমার বয়স হয়ে যাবে ৩০।’ ওয়েবসাইট।