প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যান্ডি হেনরির কাজই হলো সমর্থকদের ফোন ধরে তাঁদের মতামত শোনা। তবু পরশু নতুন অভিজ্ঞতা হলো তাঁর। ম্যানচেস্টার ইউনাইটেড টিভির সঞ্চালক তিনি। পরশু মিডলসবরোর বিপক্ষে ইউনাইটেডের জয়ের পর ফোনে সমর্থকেরা জানাচ্ছিলেন নিজেদের অনুভূতি। এক সমর্থকের ফোন এলে হেনরি জানান, ‘জ্যামাইকা থেকে উসাইনের ফোন।’ একটু মজাও করেন, ‘আপনি আবার উসাইন বোল্ট না তো?’ উত্তর আসে, ‘হ্যাঁ, সেই উসাইন বোল্ট।’ প্রিয় ক্লাবের জয়ে উচ্ছ্বাস জানান বোল্ট। যে জয় তাঁর কাছে ‘পুরোনো ইউনাইটেডের মতো’। তবে হেনরিকে দেখেই বোঝা যাচ্ছিল, ফোনের ব্যক্তি যে বোল্ট এটি বিশ্বাস হচ্ছিল না তাঁর। পরে বোল্ট নিজেই টুইট করে জানিয়েছেন ফোনটা তিনিই করেছিলেন! হেনরিও টুইটারে উত্তর দিয়েছেন, ‘দুঃখিত উসাইন, বিশ্বাসই করতে পারছিলাম না, এটা তুমি!’ এএফপি।