বোল্টের বিশ্বকাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উসাইন বোল্ট কি তাহলে বিশ্বকাপ জিতে গেছেন? ফুটবল-প্রেমিক বোল্ট বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা নিয়ে এই ছবিটা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সঙ্গে লেখা, ‘বিশ্বকাপ তো এখন আমার কাছে। ভাবছি এটা কাকে দেওয়া যায়? হুম...।’ চাইলে নিজের দেশকেই দিয়ে দিতে পারেন। তবে জ্যামাইকার অদূর ভবিষ্যতে সত্যিকারের বিশ্বকাপ জেতার সম্ভাবনা নেই। তবে তাতে তো সর্বকালের দ্রুততম মানবের ফুটবল-প্রেম বৃথা হয়ে যায় না! গত সপ্তাহেই শোনা গিয়েছিল, জ্যামাইকা কোচ বোল্টকে নাকি জাতীয় দলে ডাকতে পারেন। তবে বজ্রমানব সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। এর আগে অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন। ওয়েবসাইট।