বোল্টের ১০.২০ সেকেন্ড মাসুদুলের ১১.৩২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্লিন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে গিয়েছিলেন মাসুদুল করিম। ওই যাওয়া পর্যন্তই। প্রতিযোগিতার প্রথম দিনেই হিট থেকে বিদায় নিতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাংলাদেশের দ্রুততম মানবকে। হিটে মাসুদুল টাইমিং করেছেন ১১.৩২ সেকেন্ড। দেশে হ্যান্ড টাইমিংয়ে ১০.৬ থেকে ১০.৭ সেকেন্ড টাইমিং করা মাসুদুল প্রথম হিটে তাঁর গ্রুপে আটজনের মধ্যে সপ্তম হয়েছেন। ১০০ মিটারের বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডধারী উসাইন বোল্ট ১০.২০ সেকেন্ড এবং ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন টাইসন গে ১০.১৬ সেকেন্ড টাইমিং করেছেন।