বোল্টের ‘ডাবল’ ডাবল (ভিডিও)
কিংবদন্তি তিনি প্রায় সবার কাছেই। তবে নিজেই নিজেকে একটা শর্ত বেঁধে দিয়েছিলেন। ১০০ মিটার জয়ের পর বলেছিলেন, ‘২০০ মিটার জিতলেই কেবল নিজেকে কিংবদন্তি বলব।’ নিজের সেই চ্যালেঞ্জটাও জিতে গেলেন উসাইন বোল্ট। কাল ১৯.৩২ সেকেন্ডে জিতে নিয়েছেন ২০০ মিটার সিপ্রন্টের সোনা। অনন্য সব কীর্তিতে আগেই ইতিহাসে ঢুকে যাওয়া জ্যামাইকান কাল এক দৌড়েই গড়েছেন আরও দুটি ইতিহাস। বেইজিংয়ের পর লন্ডনেও ১০০ ও ২০০ মিটার জিতে পূর্ণ করলেন স্প্রিন্ট ডাবলের ডাবল। দুই অলিম্পিকে এই দুই ইভেন্ট জয়ের কীর্তি নেই ইতিহাসে আর কারও। ২০০ মিটার স্প্রিন্টের সোনা ধরে রাখার কীর্তিও এই প্রথম দেখল অলিম্পিক। ১০০ মিটারের মতো কালও রুপা জিতেছেন বোল্টের ট্রেনিং সতীর্থ ইয়োহান ব্লেক, ১৯.৪৪ সেকেন্ড সময় নিয়ে। ওয়ারেন ওয়েরের ব্রোঞ্জ জয়ে (১৯.৮৪) জ্যামাইকা পেয়েছে তিনটি পদকই।বোল্ট-কীর্তির ঘণ্টা খানেক আগে বিশ্ব রেকর্ড গড়ে অলিম্পিক স্টেডিয়াম মাতিয়েছেন কেনিয়ার ডেভিড রুডিশা। ৮০০ মিটারে নিজের রেকর্ড ভেঙে (১ মিনিট ৪১.০১ সেকেন্ড) সোনা জিতেছেন ১ মিনিট ৪০.৯১ সেকেন্ডে। ওয়েবসাইট।